বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বঙ্গবন্ধু টানেলের টোল প্লাজায় প্রাডোর ধাক্কা, গাড়ি জব্দ

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৩ | ৬:২১ অপরাহ্ণ আপডেট: ৩০ অক্টোবর ২০২৩ | ৬:২১ অপরাহ্ণ
বঙ্গবন্ধু টানেলের টোল প্লাজায় প্রাডোর ধাক্কা, গাড়ি জব্দ

সাম্পান ডেস্ক

নিয়ন্ত্রণ হারিয়ে  টানেল দিয়ে পার হওযার পথে  নিয়ন্ত্রণ হারিয়ে  টানেলের টোল প্লাজায় ধাক্কা একটি প্রাডো গাড়ি । এতে ক্ষতিগ্রস্ত হয়েছে সড়কের রেলিং ও ভেঙে যায় প্রাডো গাড়িটির সামনের কিছু অংশও।

রবিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে বঙ্গবন্ধু টানেলের আনোয়ারা প্রান্তের টোল প্লাজায় এ দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্টরা জানান, প্রাডো গাড়ির ধাক্কায় সড়কের পাশের রেলিং ভেঙে গেছে। পরে সোমবার (৩০ অক্টোবর) সকালে টোলের নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা এসে সড়ক পরিষ্কার এবং রেলিং মেরামত করেন। তবে দুর্ঘটনায় ওই প্রাডো গাড়িটির (ঢাকা মেট্রো-ঘ ২১৬২০০) সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। টোল প্লাজা এলাকায় এটিই প্রথম কোন দুর্ঘটনা।

 বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু টানেলের টোল ব্যবস্থাপক মো. বেলায়েত হোসেন বলেন, গতরাতে একটি দ্রুত গতিতে আসা প্রাডো গাড়ি টানেলের টোল প্লাজায় ধাক্কা দেয়। এতে সড়কের সামান্য রেলিং ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে আমাদের নিরাপত্তা কর্মীরা সেটি মেরামত করেন। গাড়িটি জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, এশিয়ার অন্যতম কর্ণফুলী নদীর তলদেশে দিয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  টানেল গত ২৮ অক্টোবর  বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী উদ্ধোধন করেন। তাঁর উদ্ধোধনের পর থেকে টোলের মাধ্যমে গাড়ি নিয়ে প্রবেশের অনুমতি পায় সাধরাণ মানুষ।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares