বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

ফ্যাসিস্টদের রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: সরওয়ার আলমগীর

প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৫ | ১১:৪৩ পূর্বাহ্ণ আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৫ | ৪:৩৭ অপরাহ্ণ
ফ্যাসিস্টদের রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: সরওয়ার আলমগীর

সাম্পান ডেস্ক 

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব মোঃ সরোয়ার আলমগীর বলেন ,শহীদ  জিয়ার ইতিহাস পড়লে বুঝা যাবে তিনি সুশিক্ষায় শিক্ষিত একজন মহান নেতা। মহান স্বাধীনতার ঘোষক জেনারেল জিয়াউর রহমান (বীর উত্তম) । তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো।

তিনি বলেন, ২৪ এর গণ অভ্যুত্থান মাস্টার মাইন্ড ছিলো শহিদ জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমান। ছাত্র জনতা একত্রিত ছিলো বলে ফ্যাসিস্ট হাসিনার মত একজন খুনি দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন। সবাই যদি ঐক্যবদ্ধ থাকে তবে ফ্যাসিস্টরা আর দেশে মাথাচাড়া দিয়ে উঠার সাহস পাবেনা ।

শনিবার দুপুরে তৃতীয় শিক্ষা সামগ্রী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।অমর একুশে স্মরণে চট্টগ্রামের ফটিকছড়িতে পশ্চিম মন্দাকিনী ওয়েলফেয়ার এসোসিয়েশনের এর উদ্যোগে নাজিরহাট পৌরসভায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নাজিরহাট কলেজ হিসাববিজ্ঞান বিভাগের প্রধান এস. এম. কাউসার চৌধুরীপ সভাপতিত্বে সংবর্ধিত  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ হাসান, মোঃ সফিউল আলম মোঃ দিদারুল আলম, মোঃ জহুর।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সুয়াবিল ইউনিয়ন বিএনপি’র সাবেক আহ্বায়ক এস. এম. সফিউল আলম মেম্বার।

মন্দাকিনী ওয়েলফেয়ার এসোসিয়েশনের এর প্রতিষ্ঠাতা ও সভাপতি এমএ শাখাওয়াত আরমান এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যদের মধ্যে  চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য মোবারক হোসেন কাঞ্চন, সিটি সেন্টার আদর্শ ব্যবসায়ী সমিতি’র সাধারণ সম্পাদক এস.এম. আবুল ফয়েজ তুহিন, বিশিষ্ট সমাজসেবক মোঃ মহিন উদ্দিন, চট্টগ্রাম উত্তরজেলা কৃষক দল এর সদস্য সচিব নাজিম উদ্দিন শাহিন,‌ উপজেলা বিএনপির সিনিয়র সদস্য  মহিউদ্দিন আজম তালুকদার,  নাজিরহাট পৌরসভা মহিলা দলের আহ্বায়িক ছলিমা আক্তার শিউলী, নাজিরহাট পৌরসভা যুবদলের যুগ্ম-আহ্বায়ক এস.এম. কামরুল অপু চৌধুরী , নাজিরহাট পৌরসভা যুবদলের যুগ্ম-আহ্বায়ক গাজী মোঃ আমান উল্লাহ , নাজিরহাট পৌরসভা যুবদলের সিঃ যুগ্ম-আহ্বায়ক মোজাহারুল ইকবাল লাভলু, বিশিষ্ট সমাজসেবক মোঃ নুরুল আবছার, মাঃ গাউসিয়া হক কমিটি( মন্দাকিনী শাখা) সভাপতি মোঃ মনিরুজ্জামান মুন্না , পশ্চিম মন্দাকিনী যুব আদর্শ সংঘ এর সাবেক সভাপতি মোঃ আজম উদ্দীন , অর্থ ও কার্যদর্শন কর্তৃপক্ষ উৎসর্গ এর সদস্য মুহাম্মদ মনজুরুল আলম , ফকির বাগিচা আদর্শ সংঘ এর সভাপতি মুহাম্মদ সৈয়দুল হক, সৃজনশীল একতা সংঘের সভাপতি এম. এয়াকুব বাদশাহ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares