বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

ফেনীর জয়নাল হাজারীর জানাযায় লাখো মানুষের ঢল

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২১ | ৩:৩৫ অপরাহ্ণ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ | ৩:৩৬ অপরাহ্ণ
ফেনীর জয়নাল হাজারীর জানাযায় লাখো মানুষের ঢল

সাম্পান ডেস্ক

ফেনীর আলোচিত রাজনীতিবিদ ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য জয়নাল আবেদিন হাজারীর জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। জানাযায় লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) পরে সাড়ে ৪টায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্র‍য়াত সাবেক এই সাংসদের জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে বিকাল ৪টায় গার্ড অফ অনারের মাধ্যমে একাত্তরের মহান এই মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

জানাজায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, ফেনী-২ আসনের বর্তমান সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, বিএনপির উপদেষ্টা জয়নাল আবেদিন ভিপি, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসান, পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, ফেনী পৌর মেয়র স্বপন মিয়াজী, সদর উপজেলা চেয়ারম্যান শুশেন চন্দ্রশীলসহ ফেনী ৬ উপজেলার চেয়ারম্যান ও পৌর কাউন্সিলররা উপস্থিত ছিলেন । জানাজা শেষে তাকে শহরের মাস্টারপাড়ার মুজিব উদ্যানে সমাহিত করা হয়।

এর আগে, সোমবার (২৭ ডিসেম্বর) বিকাল ৫টা ২৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান বহুল আলোচিত- সমালোচিত এই রাজনীতিক।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares