বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ফুলকুঁড়ি আসর চট্টগ্রাম মহানগরী সাগরিকা শাখার সুবর্ণজয়ন্তী সাহিত্য সভা অনুষ্ঠিত

প্রকাশ: ৯ নভেম্বর ২০২৪ | ১১:০৬ অপরাহ্ণ আপডেট: ৯ নভেম্বর ২০২৪ | ১১:০৬ অপরাহ্ণ
ফুলকুঁড়ি আসর চট্টগ্রাম মহানগরী সাগরিকা শাখার সুবর্ণজয়ন্তী সাহিত্য সভা অনুষ্ঠিত

সাম্পান ডেস্ক

ফুলকুঁড়িতে লিখি,
লেখা লিখি শিখি’
এই স্লোগানকে ধারণ করে জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর চট্টগ্রাম মহানগরী সাগরিকা শাখার উদ্যােগে অনুষ্ঠিত হয়ে গেল সুবর্ণজয়ন্তী সাহিত্য সভা।

শনিবার ৯ (নভেম্বর) বিকাল ৩ ঘটিকার সময় চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ সুইস গার্ডেন হোটেলে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

চট্টগ্রাম মহানগরী সাগরিকা শাখার শিক্ষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে শিশু লেখক, কবি,সাহিত্যিকদের নিয়ে অনুষ্ঠিত সাহিত্য সভাটি শাখা শিক্ষা ও সাহিত্য সম্পাদক মাহমুদুর রহমানের সঞ্চালনায় শাখা সহকারী পরিচালক ওমর ফারুকের ব্যবস্থাপনায় ও শাখা পরিচালক মো: খিজির আলমের সার্বিক তত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি,সাংবাদিক মাহবুবুল মওলা রিপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশু সংগঠক ও কেন্দ্রীয় আসরের প্রচার সম্পাদক অগ্রপথিক মাহফুজুর রহমান।

উক্ত সাহিত্য সভায় শিশু লিখিয়েরা তাদের স্বরচিত কবিতা, ছড়া, ছোট গল্প,প্রবন্ধ ইত্যাদি উপস্থাপন করেন।

ক্ষুদে লিখিয়েদের মধ্যে যারা ভালো করেছেন তাদের প্রথম ৩ জনকে পুরুস্কার প্রদান করা হয়।

শাখা পরিচালকের কথার মাধ্যমে সাহিত্য সভার সমাপনী ঘোষণা করা হয়।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares