বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে ফটিকছড়িতে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির বিক্ষোভ

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৩ | ৬:৪১ অপরাহ্ণ আপডেট: ১৪ অক্টোবর ২০২৩ | ১০:৩৭ অপরাহ্ণ
ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে ফটিকছড়িতে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক 

ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসানের প্রতিবাদে ও স্বাধীনতাকামী জনতার পক্ষে সংহতি জানিয়ে ফটিকছড়ির নাজিরহাটে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী  আইন বাস্তবায়ন কমিটি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলামের আমীর আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরী সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ফিলিস্তিন ও বায়তুল মোকাদ্দাসকে মুক্ত করতে ওয়াইসি ও আরব লীগসহ মুসলিম বিশ্বের প্রতি আহবান জানান।

আজ শুক্রবার ( ১৩ অক্টোবর)  জুমাআর নামাজের পর ইসলামী আইন বাস্তবায়ন কমিটি  নাজিরহাট পৌরসভা শাখা  এই সমাবেশের আয়োজন করে।

 

 

মাওলানা জুনায়েদ জ‌ওহার ও মাওলানা জুনায়েদ ইমামনগরীর সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নাজিরহাট পৌরসভার সভাপতি মাওলানা ফজলুল হক।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে হেফাজত আমীর  আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, দীর্ঘ ৮০ দশক ধরে আমরা লক্ষ্য করছি ফিলিস্তিনি মা- বোন ও শিশুরা ক্লাসিনকোভ আর মিশিনগানের মোকাবেলায় পাথর -গুলতি দিয়ে প্রতিরোধ করে আসছে। তখন পশ্চিমা শক্তি নিশ্চুপ ছিলো। এখন ফিলিস্তিনিরা অস্ত্র হাতে তুলে নিয়েছে। এতেই আমেরিকাসহ জালিম ইসরাইলীদের মিত্রদের মাথা খারাপ হয়ে গেছে।

 

 

 

 

তিনি বলেন, ফিলিস্তিন ও বায়তুল মোকাদ্দাস মুক্ত না হওয়া পর্যন্ত স্বাধীনতাকামী মানুষ আন্দোলন চালিয়ে যাবেন। ইনশাল্লাহ মুক্ত হবে প্রথম ক্বাবা।বাংলাদেশের তাওহিদী জনতা মাজলুম ফিলিস্তিনিদের সাথে আছেন।

সমাবেশে অন্যদের মধ্যে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমীর মাওলানা আইয়ুব বাবুনগরী, সেক্রেটারি মাওলানা ইয়াহিয়া, নাজিরহাট বড় মাদ্রাসার মোহাদ্দিস মাওলানা জাফর, বাবুনগর মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি একরামুল হক পাঠকনগরী,মাওলানা সেলিম উদ্দিন দৌলতপুরী,মাওলানা আবু তালহা,মুফতি নেজাম, মুফতি মুহাম্মদ বাবুনগরী, মুফতি তারেক, মাওলানা ওসমান শাহনগরী, মাওলানা কাজী জসিম, মাওলানা রহমত‌উল্লাহ বাবুনগরী,মাওলানা বরকত‌উল্লাহ বাবুনগরী উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares