বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ফটিকছড়ি পৌরসভা ও কর্ণফুলী উপজেলায় চলছে ভোটগ্রহণ

প্রকাশ: ২ নভেম্বর ২০২২ | ৭:১৪ পূর্বাহ্ণ আপডেট: ২ নভেম্বর ২০২২ | ৭:১৪ পূর্বাহ্ণ
ফটিকছড়ি পৌরসভা ও কর্ণফুলী উপজেলায়  চলছে ভোটগ্রহণ

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ ও ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এর আগে ভোট গ্রহণের সকল আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে বহিরাগতদের নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। আনসার, বিজিবি, পুলিশ ও র‌্যাব সমন্বয়ে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা।ইভিএমে ভোটগ্রহণ ও কেন্দ্রগুলোতে সিটিটিভি ক্যামেরা স্থাপন করায় ভোটারদের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

জানা যায়,তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হওয়া ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে ৩৬ হাজার ২৪৬ জন ভোটার ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের বর্তমান মেয়র আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন, আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এএসএম মিনহাজুল ইসলাম মোবাইল প্রতীকে ও স্বতন্ত্র প্রার্থী কামাল পাশা চৌধুরী নারকেল গাছ নিয়ে লড়ছেন।এখানে ১৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ভোটগ্রহণে চার স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছে প্রশাসন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, কর্ণফুলী উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৫৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৩ হাজার ৫৯৯ জন ও মহিলা ভোটার ৫৪ হাজার ২০০ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন দুইজন আর ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য প্রার্থী হয়েছেন ৬ জন।নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৬০৮ সদস্য নিয়োজিত রয়েছেন। ৩০টি মোবাইল টিম, ডিবি পুলিশের মোবাইল টিম থাকবে ৫টি, ৫ প্লাটুন বিজিবি, ৪০টি র‌্যাবের টিম, ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোটের মাঠে আছেন।

চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares