বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ফটিকছড়ির প্রবাসী মানবকল্যাণ পরিষদের তিন প্রকল্প বাস্তবায়নে আর্থিক অনুদান

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২ | ৭:৪৬ পূর্বাহ্ণ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২২ | ৭:৪৬ পূর্বাহ্ণ
ফটিকছড়ির প্রবাসী মানবকল্যাণ পরিষদের  তিন প্রকল্প বাস্তবায়নে আর্থিক অনুদান

সংবাদ বিজ্ঞপ্তি:

উত্তর ফটিকছড়ির নারায়ণহাট ইউনিয়নের সবচেয়ে বড় প্রবাসী সংগঠন ‘প্রবাসী মানব কল্যাণ পরিষদ’। বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই এলাকার প্রবাসীরা নিজ অর্থ দিয়ে কাজ করছেন এলাকার উন্নয়ন ও সেবায়। একের পর এক প্রকল্প হাতে নিয়ে করা হচ্ছে তা বাস্তবায়ন। এরই ধারাবাহিকতা এবার দুটি মসজিদ ও একটি নূরানী একাডেমির প্রকল্প বাস্তবায়নে ভিন্ন অংকের ৭০ হাজার টাকার চেক বিতরণর করা হয়েছে। যার প্রকল্প নম্বর ২৩০, ২৩১ ও ২৩২।

রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের ৬ নং ওয়ার্ড শাখার উদ্যোগে প্রজেক্ট বাস্তায়ন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ডাক্তার আহমদ ছফার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণহাট ইউপি চেয়ারম্যান আবু জাফর মাহমুদ।

মাস্টার ফজলুল করিমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- নারায়ণহাট ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রভাষক তহিদুল ইসলাম, নারায়নহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল মনসুর, জুজখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মজিদ, শ্বেতছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বদিউল আলম, মাইজকান্দি বায়তুল আমান দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহরম আলী, চাঁদপুর টিলাপাড়া আন নুর ইসলামী একাডেমী হেফজখানা ও এতিমখানার প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ ইয়াসীন উদ্দিন, চাঁদপুর নতুন পাড়া জামে মসজিদের সভাপতি মোহাম্মদ নেজাম উদ্দিন, আওয়ামী লীগ নেতা মো. বোরহান, ব্যবসায়ী শফিউল আজম, মোহাম্মদ নাসির উদ্দিন।

অনুষ্ঠান বাস্তবায়নে কাজ করেছেন মানবকল্যাণ পরিষদের ৬নং ওয়ার্ড শাখার অর্থ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন, প্রচার সম্পাদক মোহাম্মদ ইসমাইল, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন প্রমুখ।

আলোচনা শেষে প্রকল্প নং ২৩০- নতুন পাড়া জামে মসজিদে অনুদান ৪০ হাজার টাকা, প্রকল্প নং ২৩১- ধলিয়া পাড়া জামে মসজিদ অনুদান ২০ হাজার টাকা, প্রকল্প নং ২৩২-
টিলা পাড়া আল নুর ইসলামি একাডেমি হেফজ ও এতিম খানায় অনুদান ১০ হাজার সহ মোট ৭০ হাজার টাকার তিনটি চেক স্ব-স্ব প্রতিনিধি হস্তান্তর করেন অতিথিরা।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares