বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ফটিকছড়িতে স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু, মধ্যরাতে গোপনে দাফন

প্রকাশ: ৫ অক্টোবর ২০২২ | ৯:০৯ অপরাহ্ণ আপডেট: ৬ অক্টোবর ২০২২ | ৪:২৫ পূর্বাহ্ণ
ফটিকছড়িতে স্কুল ছাত্রীর  রহস্যজনক মৃত্যু, মধ্যরাতে গোপনে দাফন

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়িতে সানিজাদা আক্তার(১৬) নামে এক স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এরপর পরিবারের সদস্যরা মধ্যরাতে গোপনে দাফন করেন। এলাকাবাসীর দাবি, স্থানীয় এক প্রভাবশালীর ছেলের সাথে প্রেমের সম্পর্কের জেরে মেয়েটি আত্মহত্যা করেছে।তবে পরিবারের দাবি মেয়েটি অসুস্থ হয়ে মারা গেছেন।বিষয়টি জানাজানি হওয়ার পর এই মৃত্যু নিয়ে শুরু হয়েছে রহস্য।

মঙ্গলবার (৪ অক্টোবর) উপজেলার দাঁতমারা ইউনিয়নের কাঞ্চন এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সানজিদা ওই এলাকার আবুল বশরের মেয়ে। সে দাঁতমারা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে ওই ছাত্রী রুমের দরজা বন্ধ করে ফ্যানের সাথে ওড়না পেছিয়ে গলায় ফাঁস দেন।পরে তার মা ও ভাই জানালার ফাঁক দিয়ে বিষয়টি দেখে দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে। এরপর বিষয়টি ধামাচাপা দিতে তারা কাউকে বিষয়টি না জানিয়ে সানজিদাকে দাফন করে ফেলে।

খোঁজ নিয়ে জানা যায়, ভুক্তভোগী সানজিদার সাথে একই এলাকার প্রভাবশালী আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ ইকবালের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিলো। মুলত প্রেমিকের সাথে মনোমালিন্যের জেরে এই শিক্ষার্থী আত্মহত্যা করেন।।

এদিকে এই ঘটনায় পর সানজিদার কথিত প্রেমিক ইকবাল ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।সেখানে ইকবাল লেখেন,’ আত্মহত্যা করাটা কি বেশি জরুরি ছিলো! রাগ অভিমান তো থাকেই জীবনে! ‘

তবে সানজিদার মা আনজুমা আক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন, সানজিদার ঘটনার দিন বিকালে গায়ে জ্বর উঠে। তাই তিনি স্থানীয় বাজার থেকে ঔষধ এনে খাওয়ান মেয়েকে। ঔষধ খাওয়ার পরও জ্বরের মাত্রা আরও বেড়ে যায় । এক পর্যায়ে মেয়ে মারা যান।

আনজুমা বেগমের বক্তব্য অনুযায়ী, রাত সাড়ে ৯ টার দিকে সানজিদার মৃত্যু হয়। আর রাত সাড়ে ৩ টার দিকে জানাযা দিয়ে দাফন করা হয়।

তবে স্থানীয় মসজিদের ইমামের দাবি মঙ্গলবার রাতে সেখানে কোন জানাযার নামাজ হয়নি।

এ বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার পারভেজ উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি মৃত্যুর বিষয়ে তেমন কিছু জানিনা।এটি চেয়ারম্যানের বাড়ির পাশের ঘটনা। এই বিষয়ে চেয়ারম্যান ভালো জানবে।পরে স্থানীয় চেয়ারম্যান জানে আলমের কাছে ঘটনার বিষয়ে জানতে ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেন নি।


সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares