ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেল চালিয়ে ঘর থেকে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে আসার পথে হৃদক্রিয়া বন্ধ হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (৭ অক্টোবর) সকাল ৮ টার দিকে ফটিকছড়ির সুয়াবিল এলাকায় এই ঘটনা ঘটে।
ব্যবসায়ী খোরশেদ আলম (৪৮) স্থানীয় মাওলানা কাশেমের পুত্র।তিনি উপজেলার নাজিরহাট পৌরসভার জননী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক।
জানা যায়,আজ শুক্রবার সকাল ৮ টার দিকে মোটরসাইকেল নিয়ে ঘর থেকে বাজারে নিজের প্রতিষ্ঠানে যেতে বের হয় ব্যবসায়ী খোরশেদ। এরপর একটু যেতেই চলন্ত মোটরসাইকেলে হৃদরোগে আক্রান্ত হন তিনি। তখন তিনি গাড়ি নিয়ে রাস্তায় পড়ে যান।এসময় স্থানীয়রা উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
খোরশেদ আলমের বন্ধু ও স্থানীয় ব্যবসায়ী কামাল উদ্দিন বলেন,সকালে বাজারে আসার পথে মোটরসাইকেল চালানো অবস্থায়ই স্ট্রোক করেন খোরশেদ আলম।এসময় তিনি মোটরসাইকেল নিয়ে রাস্তায় পড়ে যান ।সাথে সাথে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।খোরশেদ খুব ভালো একজন মানুষ ছিলেন।
