ফটিকছড়ি প্রতিনিধি
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ফটিকছড়ির ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন আলো আরো আলো ক্লাব’র উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (৫ জুন) বিকালে উপজেলার পাইন্দং বেড়াজালী বাদামতল চত্বরে সংগঠনের সভাপতি প্রকৌশলী আহছানুল করিম মঞ্জুর সভাপতিত্বে এই বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক তানজিন উদ্দিনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির রহমান সানি।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান, সাবেক ইউপি সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম,উপদেষ্টা লোকমান বিন জাবেদ, ইউপি সদস্য ও সাবেক সভাপতি এমদাদুল ইসলাম,বীরমুক্তিযোদ্ধা আহম্মদ হোসেন,বীর মুক্তিযুদ্ধা এনামুল হক, মজিদিয়া মাদ্রাসা সুপার মাওলানা এজাহারুল ইসলাম, সাবেক সভাপতি আমজাদ হোসেন চৌঃ রোমেন,সাবেক সহ সভাপতি নাছির উদ্দীন, সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল আজম এপলো সহ ক্লাব নেতৃবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথি পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান।পরে তিনি সংগঠনের পক্ষ থেকে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ ও নানান পেশার মানুষের মাঝে বিনা মূল্যে বিভিন্ন জাতের দেশীয় চারা বিতরণ করেন। এরপর তিনি অতিথিবৃন্দকে নিয়ে ক্লাব ঘর পরিদর্শন করেন।এসময় উপস্থিত অতিথিরা ক্লাব কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।
