শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

ফটিকছড়ি উপজেলা নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪ | ৭:৪০ পূর্বাহ্ণ আপডেট: ২২ এপ্রিল ২০২৪ | ৭:৪১ পূর্বাহ্ণ
ফটিকছড়ি উপজেলা নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সাম্পান ডেস্ক

আসন্ন ২১ মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা নির্বাচনে ফটিকছড়ি উপজেলা পরিষদে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ও নারী ভাইস চেয়ারম্যান পদে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার (২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজাম্মেল হক চৌধুরী। বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে এসব মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। এ সময় প্রার্থীর কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

এদিন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন- ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নাজিমুদ্দিন মুহুরী ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য বখতিয়ার সাঈদ ইরান।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন- বর্তমান ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা ও আওয়ামী লীগ নেত্রী শারমিন নুপুর।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন- বর্তমান ভাইস চেয়ারম্যান এডভোকেট সালামত উল্লাহ চৌধুরী শাহীন, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন,জাহেদুল্লাহ কৌরাইশী, নাজিমুদ্দিন সিদ্দিকী ও আনোয়ারুল হক।

ঘোষিত তাফসিল অনুযায়ী রিটার্নিং অফিসার কর্তৃক ২৩ এপ্রিল মনোনয়ন যাচাই বাছাই, ২৪ থেকে ২৬ এপ্রিল মনোনয়ন পত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের আপিল নিস্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল ও প্রতীক বরাদ্দ ২ মে। ২১ মে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। ভোট হবে ব্যালটে।

 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares