ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. নুরুল আমিন শনিবার (১৫ নভেম্বর) দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেছেন। বাগান বাজার ইউনিয়নের উদয় পাথর, মধ্যম ফানুয়া, দক্ষিণ ফানুয়া, উত্তর জলন্তি, থাকিয়া বাজার, গজারিয়া, ইসলামপুর, রাস্তার মাথা, বাগান বাজার, হলুদিয়া ও শান্তিনগরসহ বিভিন্ন এলাকায় তিনি দরিদ্র, অসহায় ও দুস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের নানা সমস্যা শোনেন।

গণসংযোগ চলাকালে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, আমি ফটিকছড়ি থেকে সংসদ সদস্য নির্বাচিত হলে যুগ যুগ ধরে অবহেলিত উত্তরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করবো, ইনশাআল্লাহ।
নেতৃবৃন্দ এ সময় ঘরে ঘরে গিয়ে উন্নয়ন ভাবনা তুলে ধরেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।

চা-বাগানের শ্রমিকদের সঙ্গে পৃথক মতবিনিময়েও অংশ নেন জামায়াত প্রার্থী। সেখানে শ্রমিকদের জীবনমান উন্নয়ন, মৌলিক অধিকার রক্ষা ও কর্মপরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
দিনব্যাপী গণসংযোগ শেষে রাতে তিনি মুহাম্মদপুর স্কুল মাঠে অনুষ্ঠিত মিনি ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মধ্যে উৎসাহ যোগান। পাশাপাশি স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনাও প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াতের আমির মাওলানা ইউসুফ, ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরু মেম্বার, ডা. হাসেম, আর্মি আনোয়ার, আর্মি রসিদ, মাওলানা করিম, সেক্রেটারি ডা. আমির হোসেন, যুব বিভাগের সভাপতি ডা. শামিম, ভূজপুর থানা যুব বিভাগের সভাপতি মো. ইয়াসিন, আরফাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গণসংযোগে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে—বাগান বাজার ইউনিয়নে নির্বাচনী উত্তাপের পাশাপাশি পরিবর্তনের প্রত্যাশা আরও জোরালো হয়ে উঠেছে।
এসএস
