সাম্পান ডেস্ক
চট্টগ্রামের স্বনামধন্য চিকিৎসাকেন্দ্র পার্কভিউ হসপিটালের উদ্যোগে ফটিকছড়ির বন্যাদুর্গতদের মাঝে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা: এটিএম রেজাউল করিম এর নির্দেশনায় ফটিকছড়ির সুয়াবিল, নাজিরহাট পৌরসভা, ভুজপুরসহ ফটিকছড়ির উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
পার্কভিউ হসপিটালের মাকেটিং ম্যানেজার জাহেদুল ইসলাম বলেন, দিনব্যাপী প্রায় ৭ শত বর্ন্যাত মানুষকে চিকিৎসা প্রদান করা হয়েছে। একইসাথে তাদেরকে আড়াই লক্ষ টাকার সমপরিমাণ ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়।
তিনি বলেন,এই মেডিকেল ক্যাম্পে পার্কভিউ হসপিটালের শিশু, গাইনি, চর্ম, মেডিসিন,ডায়াবেটিস, হৃদরোগ বিভাগের ১০ জন চিকিৎসক, ৩ জন ফার্মাসিস্টসহ ২০ সদস্যের দল সেবা প্রদান করেছেন।আমাদের এই সেবা কার্যক্রম চলবে।
