ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার খীরাম ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী তিনি খীরামের বিভিন্ন গ্রাম ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন।

গণসংযোগের অংশ হিসেবে তিনি ধুলু মুন্সির সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেজবিয়া দাখিল মাদরাসা, মগকাটা নূরানী মাদরাসা, জমিরিয়া ইসলামিয়া বালক-বালিকা মাদরাসা, হচ্চারঘাট, প্রেমপুর, বাদামতল, চৌমুহনী এবং খীরাম কাদেরিয়া দাখিল মাদরাসাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, পরিচালনা পর্ষদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে শিক্ষা, অবকাঠামো উন্নয়ন ও জনসেবামূলক বিষয়ে আলোচনা করেন তিনি।

অধ্যক্ষ নুরুল আমিন বলেন, ফটিকছড়ির প্রত্যন্তাঞ্চলে এখনো অনেক উন্নয়নমূলক কাজ বাকি রয়েছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট ও জনসেবামূলক সুবিধাগুলো পর্যাপ্ত নয়। আমি নির্বাচিত হলে এসব সমস্যার স্থায়ী সমাধানে কাজ করব।

গণসংযোগে চট্টগ্রাম মহানগরীর পাচলাইশ থানা (প্রশাসনিক ওয়ার্ড) সেক্রেটারি মো. শহিদুল্লাহ তালুকদার, ফটিকছড়ি থানা শিল্প–বাণিজ্য বিভাগের সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি খোরশেদুল আলম ফিরোজ, হুমায়ুন, জাহাঙ্গীর, নানুপুর ইউনিয়ন সেক্রেটারি আবদুল্লাহ, খীরাম ইউনিয়ন সভাপতি মফিজ আলম, সেক্রেটারি মাওলানা জমিরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে এলাকাবাসী অধ্যক্ষ নুরুল আমিনকে স্বাগত জানিয়ে তার প্রতি সমর্থন ব্যক্ত করেন।
এসএস
