সাম্পান ডেস্ক:
চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) সংসদীয় আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন ফটিকছড়ির ২১ নম্বর খিরাম ইউনিয়নে গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে তিনি খিরাম ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও জনপদে পাড়া-মহল্লা ঘুরে সাধারণ ও মেহনতি মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি স্থানীয়দের খোঁজখবর নেন এবং এলাকার বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন চাহিদা সম্পর্কে মনোযোগ সহকারে মতামত শোনেন। গণসংযোগকালে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ইউনিয়নজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
গণসংযোগকালে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এই জনপদের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ইনসাফভিত্তিক সমাজ গঠনের মাধ্যমেই সাধারণ মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনা সম্ভব—এই বিশ্বাস নিয়েই আমরা মাঠে রয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউছুপ বিন সিরাজ, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি নবীর হোসেন মাসুদ, খিরাম ইউনিয়ন জামায়াতের সভাপতি মুফতি নুরুল আলম, সেক্রেটারি জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, উন্নয়ন ও ন্যায়ের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আগামী ১২ ফেব্রুয়ারির জন্য প্রস্তুত থাকতে হবে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আশাবাদ ব্যক্ত করে বলেন, ইনশাআল্লাহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খিরামবাসী ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবে এবং একটি নতুন, ন্যায়ভিত্তিক ও উন্নত ফটিকছড়ির সূচনা হবে।
পি/আর
