সাম্পান ডেস্ক
চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ব্রাক্ষণহাট রাস্তার মাথায় মোঃ আরফাত হোসেন জিসান (১৫) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
নিহত জিসান ছৈয়দ-ছৈয়দা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।সে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড পাচঁপুকুরিয়া গ্রামের মোঃ রেজাউল করিমের সন্তান।
গত ১৪ জুন বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বারৈয়ার হাটে চুল কাটতে যাওয়ার সময় তাকে একটি গাড়ি স্বজোড়ে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়। পরে স্হানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্হা খারাপ হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়। দীর্ঘ১০ঘন্টা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার পর রাত ২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়। প্রচুর রক্তক্ষরণ কারণে সেই মারা যায়।আজ বাদে আছর পাচঁপুকুরিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ঈদগার মাঠে জানার পর তার দাদীর কবরের পাশে দাফন করা হবে। তার মৃত্যুতে এলাকা,আত্মীয় স্বজন, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শিক্ষদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
