বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: ড্রামট্রাক জব্দসহ জরিমানা আদায়

প্রকাশ: ৩১ মার্চ ২০২৪ | ৯:১২ পূর্বাহ্ণ আপডেট: ৩১ মার্চ ২০২৪ | ৯:১২ পূর্বাহ্ণ
ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: ড্রামট্রাক জব্দসহ জরিমানা আদায়

সাম্পান ডেস্ক

ফটিকছড়িতে অবৈধভাবে মাটি কাটার সাথে যুক্ত থাকায় ৫ টি ড্রামট্রাক জব্দ করে্ছে ভ্রাম্যমাণ আদালত। এ কাজে জড়িত থাকায়  একজনকে ৫০ হাজার টাকা  জরিমানা এবং ১৫ দিনের কারাদণ্ড দেন আদালত।

শনিবার (৩০ মার্চ) সারাদিন উপজেলার বিভিন্ন স্থানে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী। অভিযানে সহযোগিতা করেন থানা পুলিশ,আনসার  ও স্থানীয় জনসাধারণ।

অভিযানে ম্যাজিস্ট্রেট উপজেলার বিভিন্ন স্থানে  অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন স্থানে মাটি সরবরাহের সময় পাঁচটি ড্রামট্রাক জব্দ করে এবং  মাটি কাটার সাথে যুক্ত একজনকে  পঞ্চাশ হাজার টাকা জরিমানা  এবং অনাদায়ে ১৫ দিনের কারাদনণ্ড দেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares