ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের উত্তর ফটিকছড়ির ভূজপুরের কাজিরহাট রাবার ড্রাম এলাকায় এক ব্যবসায়ীকে গুলি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এ হামলার শিকার হন স্থানীয় বিকাশ ব্যবসায়ী হাফেজ রমজান আলী।
স্থানীয়রা জানান, বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা আকস্মিকভাবে রমজান আলীর ওপর গুলি চালায়। এরপর তার সঙ্গে থাকা বিকাশ ব্যবসার নগদ টাকা, মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
গুলিবিদ্ধ অবস্থায় পথচারী এক ব্যক্তি দ্রুত তাকে উদ্ধার করে ভূজপুর ন্যাশনাল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে চিকিৎসাধীন এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয়।
ঘটনাটির পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে।
এসএস
