বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ফটিকছড়িতে বিসিএস’এ ৫ সুপারিশপ্রাপ্তকে ইউএনও’র ফুলেল শুভেচ্ছা

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:৫১ অপরাহ্ণ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:৫১ অপরাহ্ণ
ফটিকছড়িতে বিসিএস’এ ৫ সুপারিশপ্রাপ্তকে ইউএনও’র ফুলেল শুভেচ্ছা

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ি উপজেলা থেকে ৪৩ তম বিসিএস এ সুপারিশপ্রাপ্ত ৫ জনকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী। সোমবার(১৯ ফেব্রুয়ারি) সকালে ইউএনও কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়।

সুপারিশপ্রাপ্তরা হলেন আবদুল্লাহপুর ইউনিয়নের কেশব মাস্টারের বাড়ির মুকুন্দ বিহারী বড়ুয়া মেয়ে পাপিয়া বড়ুয়া (পুলিশ)। হারুয়ালছড়ি ইউনিয়নের মহামশাহপাড়ার আমিন শরীফের ছেলে বোরহাম উদ্দীন (অডিট এন্ড একাউন্টস)। নাজিরহাট পৌরসভার বৈদ্যেরহাট সৈয়দ বাড়ির আলতাফ হোসেনের মেয়ে সৈয়দা তানজিনা সিদ্দিকা (সাধারণ শিক্ষা)। পাইন্দং ইউনিয়নের হাইদচকিয়া এলাকার জহুর মেম্বারের বাড়ির জহুর মিয়ার মেয়ে তাহমিনা আকতার (সাধারণ শিক্ষা)। সমিতিরহাট ইউনিয়নের ছাদেরকনগর এলাকার লোকমান মাস্টারের বাড়ির মোহাম্মদ লোকমানের মেয়ে ফাহমিদা সাফরিন (সাধারণ শিক্ষা)।

 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares