বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ফটিকছড়িতে ফেনসিডিল বিক্রির সময় জনতার হাতে পুলিশ কনস্টেবল আটক 

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩ | ৯:১৮ অপরাহ্ণ আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ | ১০:৪৪ অপরাহ্ণ
ফটিকছড়িতে ফেনসিডিল বিক্রির সময় জনতার হাতে পুলিশ কনস্টেবল আটক 

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়ির উপজেলার  ভূজপুরে ফেনসিডিল বিক্রি করতে এসে স্থানীয়দের হাতে  সাজ্জাদ হোসেন নামে এক পুলিশ সদস্য আটক হয়েছেন।

বুধবার( ১৮ অক্টোবর) সকাল ৯টার দিকে ভূজপুরে  থানার বাগানবাজার ইউনিয়নের চিকনছড়া এলাকা থেকে পুলিশ সদস্য মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে আটক করা হয়।

আটক সাজ্জাদ হোসেন খাগড়াছড়ি রামগড় থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।আটকের  পর তাকে ভূজপুর থানায় সোপর্দ করা হয়েছে।

 বাগানবাজার ইউপির চেয়ারম্যান সাহাদাত হোসেন সাজু বলেন, সকাল ৯টার দিকে রামগড় থানার সাজ্জাদ নামের এক পুলিশ কনস্টেবলকে ফেনসিডিলসহ আটক করে স্থানীয়রা। তার কাছে ৭৪ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে ভূজপুর থানা পুলিশ এসে নিয়ে যায়।

তবে এই বিষয়ে ভূজপুর থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন ফারুকী বলেন, এ ব্যাপারে আমাদের কোন তথ্য নেই। খোঁজ খবর নিয়ে জানাচ্ছি।

ফটিকছড়ির সিনিয়র সাংবাদিক আহমদ আলী চৌধুরী  সাম্পান নিউজকে বলেন, স্থানীয় গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি এবং সচেতন মহল সকলে  জানেন এসব মাদক সাপ্লাইের সাথে কারা জড়িত। প্রশাসনের নিরবতার ফলে এসব হচ্ছে। বিশেষ করে পুলিশ প্রশাসন চাইলে এক দিনে মাদক কারবারিদের আইনের আওতায় নিয়ে আসতে পারে।

প্রসঙ্গত,  খাগড়াছড়ির রামগড় সীমান্ত থেকে   ফটিকছড়ির ভূজপুর হয়ে চোরাকারবারিরা নিয়মিত  মাদকের চালন দিয়ে আসছে চট্টগ্রাম শহরের আনচে কানাচে।এর সাথে আইনশৃঙ্খলা বাহিনীর  বেশ কয়েকজন সদস্যও জড়িত রয়েছেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares