বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ফটিকছড়িতে নৌকার নির্বাচনী অফিস ভাঙচুর করলো দুর্বৃত্তরা

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩ | ১২:১৭ পূর্বাহ্ণ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৩ | ১২:৫২ পূর্বাহ্ণ
ফটিকছড়িতে নৌকার নির্বাচনী অফিস ভাঙচুর করলো দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়িতে বাগানবাজারে নৌকা প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

বুধবার(২৩ই ডিসেম্বর) রাতে বাগানবাজারের আধাঁরমানিকের বাংলাবাজারে এই ঘটনা ঘটে।

ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী এবং ভূজপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. কামরুজ্জামান।

স্থানীয় সূত্রে জানাগেছে,বুধবার গভীর রাতে বাগানবাজারে খাদিজাতুল আনোয়ার সনির নৌকা প্রতীকের নির্বাচনী অফিস ভাংচুর করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।তারা সকলে কালো মুখোশ পরিহিত ছিলো।এসময় দুর্বৃত্তরা ব্যানার -পোস্টার, চেয়ার-টেবিল ভাঙচুর করে।

আরেকটি সূত্রে জানাগেছে, তরমুজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবু তৈয়বের অনুসারী বাগানবাজার ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সাজুর নেতাকর্মীরা নৌকার প্রার্থীর অফিস ভাংচুর চালায়। তারা নির্বাচনী অরাজকতা সৃষ্টির জন্য এমনটি করছে বলে সুত্রটি জানায়।

এ বিষয়ে জানতে চাইলে বাগানবাজার ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সাজু বলেন, শনিবার রাত ২ টার দিকে কে বা কারা আধাঁরমানিকের বাংলাবাজারে নৌকার নির্বাচনী অফিস ভাংচুর করেছে। তখন ওই সড়ক দিয়ে আমার এক কর্মী বাড়িতে যাচ্ছিলো। তাকেও দুর্বৃত্তরা মেরে আহত করেছে। এ ঘটনার সাথে কারা জড়িত প্রশাসন খোঁজে বের করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক। আমি এ ঘটনার সাথে জড়িত না।

জানতে চাইলে ভূজপুর থানার ওসি মো. কামারুজ্জামান বলেন, নৌকা প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরীকে একাধিকবার মুঠোফোনে ফোন দিয়েও পাওয়া যায়নি।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares