প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৪ | ৮:৪৬ অপরাহ্ণ আপডেট: ৭ জানুয়ারি ২০২৪ | ৮:৪৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে ১৪২ কেন্দ্রের মধ্যে ৪৬ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে সহকারী রিটার্নিং অফিসার। ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি ২৮ হাজার ৭ শত ১৫ ভোটে এখনো এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তরমুজ প্রতীকের প্রার্থী আবু তৈয়ব পেয়েছে ৯ হাজার ২শত ৭০ ভোট।
দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ পরবর্তী ভোট গণনা শুরু করেছে বিভিন্ন কেন্দ্রের প্রিজাইটিং অফিসাররা। তারা উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নিকট জমা করছেন ফলাফলের তালিকা।
এদিন সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। এবারে ইলেক্ট্রনিক ইভিএম ভোটিং মেশিনের পরিবর্তে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করে নির্বাচন কমিশন।
