নিজস্ব প্রতিবেদক
ফটিকছড়ি উপজেলায় নব নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার মাে: মোজাম্মেল হক চৌধুরী কর্মস্থলে যোগ দিয়েছেন।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বিদায়ী ইউএনও সাব্বির রহমান সানি তাঁকে উপজেলার দায়িত্বভার বুঝিয়ে দেন।
এসময় উপজেলার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ইউএনও মোজাম্মেল হক চৌধুরী ১৯৮৮ সালে বাগেরহাট জেলার মোংলা উপজেলার শেলাবুনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। স্থানীয় সেন্ট পলস উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং মোংলা কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করেন। তাঁর পিতা মরহুম বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক চৌধুরী আমৃত্যু মোংলা পৌর কমান্ডের কমান্ডার ছিলেন।
এর আগে তিনি সিনিয়র সহকারী কমিশনার হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চট্টগ্রামে কর্মরত ছিলেন। সহকারী কমিশনার(ভূমি) হিসেবে চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলা এবং আগ্রাবাদ রাজস্ব সার্কেল এ কর্মরত ছিলেন।
তিনি দেশে সাভারে বিপিএটিসিতে বুনিয়াদি প্রশিক্ষণ, বিসিএস প্রশাসন একাডেমিতে আইন ও প্রশাসন কোর্স করেছেন। দেশের বাহিরে ভারতের লাল বাহাদুর শাস্ত্রী একাডেমিতে গুড গভর্নেন্স এর বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।
