ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়িতে দুর্গাপূজার মণ্ডপ দেখতে গিয়ে লাশ হল অরুণ দে (২২) নামে এক যুবক।
বরিবার (২২ অক্টোবর) উপজেলার ভুজপুর থানাধীন দাঁতমারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অরুণ দে দাঁতমারা ইউপির ৩নং ওয়ার্ডের নিশ্চিন্তা গ্রামের লিটন মিস্ত্রীর ছেলে।
নিহতের পিতা লিটন জানান,আমার ছেলে ঘটনার দিন বিকালে মোটরসাইকেল নিয়ে দাঁতমারা দুর্গাপূজার পূজা মণ্ডপ দেখতে ঘর থেকে বের হয়।পথিমধ্যে ফটিকছড়ি-হেয়াকো সড়কের দাঁতমারা বাজারের উত্তর পাশে শাপলা চত্বরের আগে ব্রিজ সংলগ্ন মোড়ে আসলে অরুণের মোটরসাইকেলকে পিকআপ গাড়ি জোরে ধাক্কা মারে।ঘটনাস্থলে অরুণের মৃত্যু হয়।
দাঁতমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজের হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। তবে মোটরবাইককে পিষ্ট করা পিকআপটি পালিয়ে যাওয়ায় গাড়িটি আটক করা সম্ভব হয়নি।
এদিকে, অরুণের এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
