বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ফটিকছড়িতে দুই বাইকের সংঘর্ষে পুলিশের এসআইসহ নিহত ২

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫ | ৮:০৯ অপরাহ্ণ আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ | ৮:০৯ অপরাহ্ণ
ফটিকছড়িতে দুই বাইকের সংঘর্ষে পুলিশের এসআইসহ নিহত ২
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) সহ দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পাইন্দং ইউনিয়নের উত্তর পাইন্দং আমতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মানিকছড়ি থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম এবং পথচারী মো. হাফিজ (৩০)। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
নিহত এসআই সাইফুল ইসলাম মুন্সিগঞ্জের গজারিয়া থানার মো. লিয়াকতের ছেলে। তিনি মানিকছড়ি থানায় কর্মরত ছিলেন। আর নিহত হাফিজ মানিকছড়ির ফকিরটিলা এলাকার মৃত মো. ইসমাইলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় মো. হাফিজ সড়ক পার হচ্ছিলেন। এমন সময় দুটি মোটরসাইকেলের সংঘর্ষের ধাক্কায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।
ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা না গেলেও স্থানীয়রা জানান, আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে সহকর্মীর মৃত্যুতে মানিকছড়ি থানার পুলিশ সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন।
ফটিকছড়ি থানার কর্মকর্তারা জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।
রহা

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares