প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪ | ৩:২৮ অপরাহ্ণ আপডেট: ২৭ এপ্রিল ২০২৪ | ৩:২৮ অপরাহ্ণ
সাম্পান ডেস্ক
চট্টগ্রামের ফটিকছড়িতে দায়ের কুপে নুর হোসেন (৮০) নামে এক ভূঁয়া ‘বৈদ্য’র মৃত্যু হয়েছে । এ ঘটনায় অভিযুক্ত আবু তাহের (৬০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ এপ্রিল) রাতে সাড়ে দশটার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মালেক শাহ মাজার সংলগ্ন বাজারে এ ঘটনা ঘটে।
নিহত নুর হোসেন কাঞ্চননগর সরকার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তিনি বৈদ্যের কাজ করতেন। অভিযুক্ত আবু তাহেরের বাড়িও ওই এলাকার খান মোহাম্মদ পাড়ায়।
স্থানীয় ইউপি সদস্য ডা.
রফিকুজ্জামান জানান, ‘আমি আমার ফার্মেসিতে বসা ছিলাম। হঠাৎ মানুষের আওয়াজ শুনে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় নুর হোসেন বৈদ্য পড়ে আছে। তাৎক্ষণিক পুলিশকে খবর দিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বলেন, আমারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায়। পরে অভিযুক্ত আবু তাহেরকে খুনের কাজে ব্যবহৃত দা’সহ গ্রেফতার করি। নুর হোসেন একজন কবিরাজ। তিনি তাবিজ যাদু-টুনা এসব করতেন। অন্যদিকে আবু তাহেরের দাবি, নুর হোসন তাকে তাবিজ ও যাদু-টুনা করে পাগল করে দিয়েছে। তাই সেই ক্ষোভ থেকে নুর হোসেনকে দা গিয়ে কুপিয়েছে।
