বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ফটিকছড়িতে তক্ষকসহ ২ জন গ্রেফতার, ছয় মাসের জেল

প্রকাশ: ২৫ মে ২০২৪ | ৮:৫৮ অপরাহ্ণ আপডেট: ২৫ মে ২০২৪ | ৮:৫৯ অপরাহ্ণ
ফটিকছড়িতে তক্ষকসহ ২ জন গ্রেফতার, ছয় মাসের জেল

সাম্পান ডেস্ক 

ফটিকছড়িতে বন্যপ্রাণী তক্ষকসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ মে) ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের কুড়ই বাগান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিরা হলেন,পাবনার বেড়া উপজেলার চাকলা গ্রামের মো. পলাশ হোসেন (৩৮) এবং পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি গ্রামের মো. মিলন (২৪)।

পরে তাদের ভ্রাম্যমান আদালতে ৬ মাসের জেল দেওয়া হয় ।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী।

তিনি বলেন,বন্যপ্রাণী তক্ষকসহ ২ জনকে গ্রেফতার করে পুলিশ। ভ্রাম্যমাণ আদালতে তাদের ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।তক্ষকটি উদ্ধার করা হয় ।

 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares