প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩ | ৭:৫৪ অপরাহ্ণ আপডেট: ২১ অক্টোবর ২০২৩ | ৭:৫৪ অপরাহ্ণ
ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়িতে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে তাহিম নামের চার বছরের এক শিশু নিহত হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) সকালে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড হলি পাড়া এলাকায় এ ঘটনা।নিহত তাহিম ওই এলাকার কামাল উদ্দিনের সন্তান।
প্রত্যাক্ষদর্শীরা জানান, শিশুটি বাড়ির পাশে রাস্তায় খেলা করছিল। এ সময় বালি বোঝাই পরিবহন করা একটি ট্রাক এসে তাকে চাপা দেয়। এতে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন,‘শিশুটিকে সকালে হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা করে দেখি সে বেঁচে নেই।
