বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ফটিকছড়িতে ট্রাক অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল যুবকের

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২২ | ১১:১৩ পূর্বাহ্ণ আপডেট: ২০ ডিসেম্বর ২০২২ | ১১:১৫ পূর্বাহ্ণ
ফটিকছড়িতে ট্রাক অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল যুবকের

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ির দাঁতমারায় ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে পারভেজ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তিন জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো-খাগড়াছড়ি সড়কের বনানী গর্জন বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভেজ দাঁতমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাঞ্চনা এলাকার আলী আহমেদের ছেলে। এই ঘটনায় আহত ৩ জনের মধ্যে দুইজনের পরিচয় শনাক্ত করা গিয়েছে। তা হলেন স্থানীয় মুহাম্মদ সোহেল (৩০) ও মিলন (২৯)।

দাঁতমারা পুলিশী তদন্ত কেন্দ্রে ইনচার্জ নাজের হোসেন বলেন, দাঁতমারা থেকে সিএনজি অটোরিক্সাটি কাজিরহাটে দিকে যাচ্ছিলো।এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই যাত্রী পারভেজ নিহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আর ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares