বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ফটিকছড়িতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু 

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৪ | ৪:৩১ অপরাহ্ণ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৪ | ৪:৫২ অপরাহ্ণ
ফটিকছড়িতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়ি উপজেলার ভূজপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আনোয়ারুল ইসলাম এনাম (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।তিনি মোটরসাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছিলেন।

শুক্রবার (১৯ জানুয়ারি) বেলা ৩ টার দিকে ভূজপুর থানার কাজির হাটের কালাইয়ের টেক এলাকায় দুর্ঘটনা ঘটে।এনাম ওই এলাকার কৈয়া ছড়া ডলু চা বাগান জামে মসজিদ বাড়ির মোয়াজ্জেম হোসেন কালা মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ সোহেল( মুন্সি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাজির হাট বাজারের কালাইয়ার টেক এলাকায় দ্রুতগতির একটি ট্রাক এনাম নামে ওই যুবককে  চাপা দেয়।ঘটনাস্থলে যুবেকর মৃত্যু হয়।যুবকটি মোটরসাইকেল চালিয়ে বাড়িতে আসছিলেন। ট্রাকটি সাধারণ মানুষ আটক করেছে।ট্রাকের ড্রাইবার পালিয়ে গেছে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামারুজ্জামান সাম্পান নিউজকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares