বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ফটিকছড়িতে ছাত্রলীগ নেতা জাহেদুল আলম আটক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫ | ১০:৫২ অপরাহ্ণ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ | ১০:৫৩ অপরাহ্ণ
ফটিকছড়িতে ছাত্রলীগ নেতা জাহেদুল আলম আটক

ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা জাহেদুল আলম চৌধুরীকে আটক করেছে ফটিকছড়ি থানা পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) রাতে বিশেষ অভিযানে শ্বেতকুয়া এলাকার তুফান আলি চৌধুরী বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি পাইন্দং ইউনিয়নের স্থায়ী বাসিন্দা ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহেদুল আলম চৌধুরী বিগত আওয়ামী লীগের আমলে এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তার, সাধারণ মানুষকে হুমকি-দমকি প্রদর্শন, ভয়ভীতি সৃষ্টি এবং আধিপত্য বিস্তারসহ নানা অভিযোগের কেন্দ্রবিন্দু ছিলেন।

আটকের বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, ছাত্রলীগ নেতা জাহেদুল আলমকে আটক করা হয়েছে প্রয়োজনীয় তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকাবাসীর মতে, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো দীর্ঘদিনের। তবে আটকের পর এখন সবাই পুলিশের তদন্তের ফলাফলের দিকে তাকিয়ে আছে। ঘটনার পর থেকেই ফটিকছড়ি জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares