বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ফটিকছড়িতে চাচাতো ভাইয়ের বঁটির কুপে চাচাতো বোন খুন

প্রকাশ: ৫ জুলাই ২০২৫ | ৫:২৩ অপরাহ্ণ আপডেট: ৫ জুলাই ২০২৫ | ৫:২৩ অপরাহ্ণ
ফটিকছড়িতে চাচাতো ভাইয়ের বঁটির কুপে চাচাতো বোন খুন

ফটিকছড়িতে পারিবারিক বিরোধের জেরে সুপ্তা মাঝি (১৫) নামে এক চা শ্রমিক কিশোরীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৫ জুলাই) ভোররাতে উপজেলার উদালিয়া চা-বাগানের পহেলা টিলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুপ্তা মাঝি ওই এলাকার চা শ্রমিক কৃষ্ণ মাঝির মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত চাচাতো ভাই রতন দাশকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক জানান, সুপ্তা ও রতন একই বাড়িতে বসবাস করতেন। রতন দাশ চাইতেন, সুপ্তা চা-বাগানের কাজ ছেড়ে সেলাইয়ের কাজ শেখুক। কিন্তু সুপ্তা রাজি না হওয়ায় দু’জনের মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হতো।

তিনি বলেন, শনিবার গভীর রাতে কথা কাটাকাটির একপর্যায়ে রতন ঘরে থাকা ধারালো বঁটি দিয়ে সুপ্তার মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares