বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ফটিকছড়িতে গেস্ট হাউসসহ ৩ প্রতিষ্ঠান সিলগালা

প্রকাশ: ১১ মার্চ ২০২৪ | ৪:২৯ অপরাহ্ণ আপডেট: ১১ মার্চ ২০২৪ | ৪:২৯ অপরাহ্ণ
ফটিকছড়িতে গেস্ট হাউসসহ ৩ প্রতিষ্ঠান সিলগালা

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো বাজারে অবৈধ কার্যকলাপ চালানোর অপরাধে ইশা গেস্ট হাউসসহ ৩ প্রতিষ্ঠানকে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার(১১ মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, হেঁয়াকো বাজারে আলী আক্কাছ ভুট্টোর মালিকানাধীন প্রতিষ্ঠান ঈশা গেস্ট হাউস ইতোপূর্বে উপজেলার সহকারী কমিশনার ভূমি এটিএম কামরুল ইসলাম কর্তৃক সিলগালা করা হলেও পিছনের পকেট গেইট খুলে অসামাজিক কার্যকলাপের জন্য ভাড়ায় ব্যবহারের প্রমান পাওয়ায় পূণরায় সকল প্রবেশ পথগুলি বন্ধ করে সিলগালা করে দেন ম্যাজিস্ট্রেট।

অভিযানে হেঁয়াকো বাজার ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির নাম দিয়ে  মহাসড়কে অবৈধভাবে সকল ট্রাক ও কাভার্ড ভ্যানে বিভিন্ন হারে চাঁদা তোলায় তাদের অফিসও বন্ধ করে দেওয়া হয়েছে।

হেঁয়াকো বাজারে চট্টগ্রাম থেকে আগত সিএনজি সমিতি নাম দিয়ে অবৈধভাবে প্রতি গাড়িতে ১৫ টাকা করে আদায় করায় তাদের অফিসও বন্ধ করে সিলগালা করা হয়।

এ সময় সংশ্লিষ্ট সমিতির সাথে যুক্তদের ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয় বলে জানান ইউএনও।

জনস্বার্থ এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares