বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ফটিকছড়িতে ক্যান্সার আক্রান্ত রোগীকে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াত

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪ | ৬:৫৬ অপরাহ্ণ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ | ৬:৫৬ অপরাহ্ণ
ফটিকছড়িতে ক্যান্সার আক্রান্ত রোগীকে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াত

সাম্পান ডেস্ক 

চট্টগ্রামের ফটিকছড়িতে ক্যান্সার আক্রান্ত রোগীকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

শনিবার বিকালে ক্যান্সার আক্রান্ত রোগীর খোঁজ খবর নেন এবং তার পরিবারের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেন।

এসময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরের সভাপতি এস এম লুৎফর রহমান, ফটিকছড়ি উপজেলা জামায়াতের আমীর মাস্টার নাজিম উদ্দিন সিকদারসহ রোগীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন রোগীর সুস্থতা কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে বিশেষ দোয়া করেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares