বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ফটিকছড়িতে একসাথে ৬ সন্তানের জম্ম দিলেন মা

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২২ | ৫:৪৫ অপরাহ্ণ আপডেট: ২০ ডিসেম্বর ২০২২ | ৫:৪৯ অপরাহ্ণ
ফটিকছড়িতে একসাথে ৬ সন্তানের জম্ম দিলেন মা

চট্টগ্রামের ফটিকছড়িতে একইসাথে ছয় সন্তানের জন্ম দিয়েছেন তাসলিমা আক্তার নামে এক নারী।

আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নাজিরহাট পৌরসভাধীন সেবা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে ২৫ বছর বয়সী ওই নারী সিজারিয়ান পদ্ধতি ছাড়াই প্রাকৃতিক উপায়ে ৬ সন্তানের জন্ম দেন। জন্ম নেয়া ছয় নবজাতকের মধ্যে চার ছেলে ও দুই কন্যাসন্তান রয়েছে।

ছয় নবজাতকের বাবা জাহাঙ্গীর আলম। তিনি নাজিরহাট পৌরসভাধীন ৪ নম্বর ওয়ার্ডের দুলা বাপের বাড়ির বাসিন্দা।

হাসপাতালের দায়িত্বরত আবাসিক গাইনী চিকিৎসক ফাতেমাতুজ জোহরা জানান, একইসাথে ছয় সন্তানের জন্ম দেয়া মা সুস্থ আছেন। তবে দেড় ঘণ্টা পর মৃত্যুবরণ করে সব শিশু।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares