প্রকাশ: ৭ মার্চ ২০২৪ | ১:০৩ পূর্বাহ্ণ আপডেট: ৭ মার্চ ২০২৪ | ১:০৩ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
ফটিকছড়িতে অভিযান চালিয়ে ২ অবৈধ ইট ভাটায় ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৬ মার্চ) ফটিকছড়ির বিভিন্ন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত আভিযান পরিচালনা করেন।
পরিবেশ অধিদপ্তরের সহায়তায় এই অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী।
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লংঘনের দায়ে নানুপুর ইউনিয়নের গামরিতলায় শাহ আমানত ব্রিক্স ও প্রগতি ব্রিক্স নামক ২ ইটভাটাকে ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়।
অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সাম্পান নিউজকে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী।
