বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ফটিকছড়িতে অবৈধভাবে খালের বাঁধ থেকে মাটি কাটায় ১৫ দিনের কারাদণ্ড

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪ | ৯:২৩ অপরাহ্ণ আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ | ৯:২৩ অপরাহ্ণ
ফটিকছড়িতে অবৈধভাবে খালের বাঁধ থেকে মাটি কাটায় ১৫ দিনের কারাদণ্ড

সাম্পান ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে
ধুরুং খালের বাঁধ থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যামাণ আদালত।
দণ্ডিত ব্যক্তি হলো- সৈয়দ মো: মনজুর আলম।

শুক্রবার(২৬ এপ্রিল) দিনগত রাত ১ টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ধুরুং খাল এলাকায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে এই দণ্ড দেন ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।

এর আগে একই ব্যক্তিকে গত ১ এপ্রিল কৃষি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার অপরাধে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছিলেন।

ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন বলেন, ওই ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।পরবর্তীতে আসামীকে পরোয়ানামূলে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়।জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares