বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

প্রেসক্লাবে এসে নিজের গায়ে আগুন দেয়া সেই সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

প্রকাশ: ৫ জুলাই ২০২২ | ৪:০৬ পূর্বাহ্ণ আপডেট: ৫ জুলাই ২০২২ | ৪:০৬ পূর্বাহ্ণ
প্রেসক্লাবে এসে নিজের গায়ে আগুন দেয়া সেই সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

সাম্পান ডেস্ক

জাতীয় প্রেসক্লাবে এসে নিজের গায়ে আগুন দেয়া কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী আনিসুর রহমান (৫০) মারা গেছেন। আজ ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. সামন্ত লাল জানান, শরীরে আগুন দেওয়া সেই ব্যক্তি আজ সকাল সোয়া ৬টার দিকে মারা গেছেন। তাঁর শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। কাল থেকে ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে রাতেই তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।

জানা গেছে, নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করা গাজী আনিসুর রহমান কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। পাওনা টাকা না পেয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন।

মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি আনিসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের দাবি করে গতকাল জানান, আনিস একজন ব্যবসায়ী। পাওনা টাকা না পেয়ে তিনি গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। দুই মাস আগেও তিনি পাওনা টাকার দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছিলেন।

মোহাম্মদ আলী আরও জানান, কাজী আনিস কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের বাসিন্দা। তিনি ঠিকাদারি ব্যবসা করেন। হেনোলাক্স নামে একটি কোম্পানির কাছে এক কোটি ২৬ লাখ টাকা পাবেন আনিস। কিন্তু, মানববন্ধন করে ও অনেকের কাছে গিয়ে সুরাহা হয়নি। পরে আজ শরীরে আগুন দেওয়ার ঘটনা ঘটল।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares