বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

আল্লামা ক্বারী ইলিয়াছ মানতেকী আর নেই

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:৫৩ পূর্বাহ্ণ আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:৫৮ অপরাহ্ণ
আল্লামা ক্বারী ইলিয়াছ মানতেকী আর নেই

সাম্পান ডেস্ক 

প্রবীণ আলেমে দ্বীন, অনেক আলেম-উলামার উস্তায ক্বারী মাওলানা মুহাম্মদ ইলিয়াছ মানতেকী  ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৪ টায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রখ্যাত এই আলেম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রবীণ এ আলেমে দ্বীন আল জামিয়াতুল ইসলামীয়া পটিয়া মাদ্রাসার সাবেক শায়খুত্ তাফসির ওয়াল ফুনুন। তিনি কিছুদিন  নগরীর ‘দারুল মাআরিফ আল ইসলামিয়ার শাইখুল হাদিস ছিলেন।তিনি দেওয়ানবাজারস্থ বাংলাদেশ ইসলামিক একাডেমি (বি.আই.এ) জামে মসজিদের খতিব হিসেবেও দীর্ঘদিন দায়িত্বপালন করেছেন।

আল্লামা ক্বারী ইলিয়াস দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের অন্যতম কুতুবে আলম শাইখুল মাশায়েখ মাওলানা জমিরুদ্দীন রহিমাহুল্লার দৌহিত্র। তিনি শাইখুত তাফসীর মাওলানা ইদ্রীস কান্ধলবীর অন্যতম শাগরীদ ছিলেন।

আজ (২৯ ফেব্রুয়ারি ) বাদ আছর হাটহাজারী মাদরাসা ময়দানে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares