সাম্পান ডেস্ক
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ও চেয়ারম্যান জি এম কাদেরের বিরোধ কেটে যাওয়ার আভাস পাওয়া গেছে। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে জাতীয় সংসদের প্রধান এই বিরোধী দলের দুই শীর্ষ নেতার দূরত্ব কমেছে বলে জানা গেছে।
আজ মঙ্গলবার দুপুরে গণভবনে জিএম কাদের ও রওশন এরশাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রওশন পূত্র রাহগির আলমাহি সাদ এরশাদও উপস্থিত ছিলেন।
বৈঠকের বিষয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। দলীয় সূত্র জানিয়েছে, পার্টির অভ্যন্তরীন বিষয়ে চলমান দ্বন্দ্ব নিরসনের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে একসঙ্গে দুই নেতার বৈঠকের পর চলমান সমস্যা দূর হয়ে যাবে বলে জানিয়েছেন দলের শীর্ষ একজন নেতা। নাম প্রকাশে অনিচ্ছুক এ নেতা বলেন, দলের সমস্যা মিটমাট হয়েছে। সামনে সব পরিস্কার হবে। এ বিষয়ে আমাদের কথা বলতে নিষেধ করা হয়েছে।
