বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | ২:১২ অপরাহ্ণ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | ২:১২ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সাম্পান ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানেরা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে প্রধানমন্ত্রী টানা দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করেন। নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে তিন বাহিনীর প্রধান তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর তিন বাহিনীর প্রধানদের সঙ্গে এটি তাঁর প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

এর আগে গত মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরদিন তিনি জাতীয় স্মৃতিসৌধ–এ শ্রদ্ধা নিবেদন করেন। পরে শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–র কবর জিয়ারত করেন।

বুধবার সচিবালয়ে প্রথম কর্মদিবস শুরু করেন প্রধানমন্ত্রী। বিকেলে তিনি মন্ত্রিসভার বৈঠকেও অংশ নেন।

রহা

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares