নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের বাঁশখালী থেকে নির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজু রহমান চৌধুরী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্ব আশ্রয়ন প্রকল্প বিশ্বে নজীরবিহীন। শেখ হাসিনা ঠিকানাবিহীন, ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও বাসস্থানের ব্যবস্থা করে দিচ্ছেন।বাঁশখালী উপজেলায় চলমান ১৩৫ টি ঘরের জন্যে টেকসই নির্মাণসামগ্রী দিয়ে ইতোমধ্যে অর্ধেক কাজ শেষ হয়েছে যা সন্তোজনক। তবে এই প্রকল্প নিয়ে অপরাজনীতি করলেই ব্যবস্থা নেয়া হবে।
সোমবার ( ৭ মার্চ) দুপুরে বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের জঙ্গল চাম্বল এলাকায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন গৃহের চলমান কাজ পরিদর্শনকালে মোস্তাফিজু রহমান চৌধুরী এমপি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যারা প্রধানমন্ত্রীর ঘর নিয়ে অপরাজনীতি করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।অনেকেই আছে যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্যে প্রধানমন্ত্রীর পবিত্র ইচ্ছাকে কুলষিত করতে চায়। বাঁশখালীবাসি এর দাঁত ভাঙ্গা জবাব দিবে।
সরজমিনে পরিদর্শণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন আশ্রয়ণের ঘর বাস্তবায়নে আমরা নিরলসভাবে রাতদিন কাজ করে যাচ্ছি।আশ্রয়নের ঘর নিয়ে রাজনীতি না করার জন্যে সকলের প্রতি আহবান জানাচ্ছি।বাঁশখালীতে চলমান ১৩৫ টি আশ্রয়নের ঘরের কাজ টেকসই, মজবুত ও মানসম্মত করার জন্যে আমরা নিয়মিত পরিদর্শন ও তদারকি করছি।
এসময় অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক,উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
