বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

প্রতি শনিবার ফ্রি চিকিৎসা সহায়তা কার্যক্রম চলমান থাকবে: জোন অধিনায়ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬ | ১২:৫৭ অপরাহ্ণ আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ | ১২:৫৭ অপরাহ্ণ
প্রতি শনিবার ফ্রি চিকিৎসা সহায়তা কার্যক্রম চলমান থাকবে: জোন অধিনায়ক

খাগড়াছড়ি প্রতিনিধি

বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি’র মাটিরাঙ্গা সেনা জোনের নিয়মিত আর্থ-সামাজিক ও উন্নয়ন কর্মসূচীর আওতায় মাটিরাঙ্গার প্রত্যন্ত অঞ্চল ওয়াছু রাবার বাগান এলাকার জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম পরিদর্শনে গিয়ে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান (পিএসসি) এ কথা বলেন।

তিনি বলেন, এই তীব্র শীতে সর্দি, কাশি, ঠান্ডা, হাঁপানি ও নিউমোনিয়ার প্রকোপ বেড়ে থাকে। তাই মাটিরাঙ্গার অসহায় দুস্থ জনসাধারণের কথা চিন্তা করে এখন থেকে প্রতি শনিবার জোন এলাকার বিভিন্ন স্থানে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

তিনি আরও বলেন, আমাদের এই অঞ্চলের পাহাড়ি এবং বাঙ্গালীদের মাঝে অত্যন্ত সোহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সু-সসম্পর্ক বিদ্যমান রয়েছে। যা সত্যিই প্রশংসার দাবিদার। আপনারা এই সু-সম্পর্ক বজায় রাখবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে।

১০ জানুয়ারী, শনিবার সকালে মাটিরাঙ্গা জোন আওতাধীন ওয়াছু রাবার বাগান এলাকায় মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন নুর এ রেজওয়ান তৌফিক রেজবী প্রায় দুই শতাধিক পাহাড়ি বাঙ্গালী জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

এ সময় মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি উপস্থিত সকলের সাথে কৌশল বিনিময় করেন।

মাটিরাঙ্গা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনীর এমন মানবিক কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলেছে। বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পাওয়া উপকারভো‌গিরা মাটিরাঙ্গা সেনা জো‌নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রে সেনাবাহিনীর সাফল্য কামনা ক‌রেন।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares