বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে ঢাবি – ঢাকা কলেজ ছাত্রলীগের সংঘর্ষ,জয় – লেখকসহ আহত অনেক

প্রকাশ: ৪ জানুয়ারি ২০২২ | ১২:২৪ অপরাহ্ণ আপডেট: ৫ জানুয়ারি ২০২২ | ৬:২৭ অপরাহ্ণ
প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে ঢাবি – ঢাকা কলেজ ছাত্রলীগের সংঘর্ষ,জয় – লেখকসহ আহত অনেক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রলীগের দুই ইউনিটের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য আহত হয়েছেন। আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- জুবায়ের (২২), মাহবুব (২২), শিমুল (২১), গালিব (২২),জহির (২২), জহিরুল ইসলাম অমি (২২), অপু (২৪)। ঢাকা কলেজের আহতরা হলেন- হিরু (২৫), রুমন (২৬), সালমান- (২৪), সালমান-২ (২৩), আল-আমিন (২০), আবু নোমান (২৭)।

জানা যায়,ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসভার আয়োজন করা হয়। সমাবেশের শুরু হতেই সংঘর্ষে জড়িয়ে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ও ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

এক পর্যায়ে তারা পাল্টাপাল্টি ইট-পাটকেল ছুঁড়তে থাকেন। এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সংঘর্ষের মীমাংসা করতে মঞ্চ থেকে নেমে গেলে তাকে ধাওয়া দেয় ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার নেতাকর্মীরা। সংঘর্ষে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ও সামান্য আঘাত পান। পরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অন্য নেতাকর্মীরা লেখক ভট্টাচার্যকে হেলমেট পরিয়ে তার গাড়িতে করে স্থান ত্যাগে সাহায্য করেন।

Ads

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares