প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২২ | ৮:১৬ পূর্বাহ্ণ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২২ | ৮:১৬ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
ক্যান্সারে আক্রান্ত হয়ে গত সোমবার সকাল ১০টার দিকে হাসপাতালে মারা যান পদ্মা অয়েল কোম্পানির কর্মকর্তা মনির হোসেন। তার মৃত্যুর পর পেনশনের টাকার ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন ছেলে মেয়েরা।বাবার লাশ আটকে রেখে তারা নিজেদের হিস্যা বুঝে নিতে ব্যস্ত হয়ে পড়েন।তবে সমাধান না হওয়ায় লাশবাহী ফ্রিজারে পড়ে ছিলো এই পিতার লাশ।শেষ পর্যন্ত পুলিশ পাহারায় মৃত্যুর দুই দিন পরে এসে লাশ দাফন করা হয়।
আজ সকাল সোয়া ১০টার দিকে পুলিশ পাহারায় মরহুম মনির আহমদের লাশ দাফন হয়েছে।জানাযায় তার ছেলেরাও মেয়ের জামাইরাও অংশগ্রহণ করেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
