বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

পুলিশের টিয়ার শেলের আঘাতে সাংবাদিক রফিক ভূঁইয়ার হত্যাকান্ড:সিএমইউজের নিন্দা

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩ | ৪:৩৯ অপরাহ্ণ আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ | ৪:৩৯ অপরাহ্ণ
পুলিশের টিয়ার শেলের আঘাতে সাংবাদিক রফিক ভূঁইয়ার হত্যাকান্ড:সিএমইউজের নিন্দা

 

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নয়াপল্টনে গতকাল বিএনপির মহাসমাবেশ চলাকালে  পুলিশের টিয়ার শেলের আঘাতে রিকশা থেকে  ছিটকে পড়ে  নিহত হয়েছেন সিনিয়র সাংবাদিক রফিক ভূঁইয়া ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য  ছিলেন।

চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ ও সাধারন সম্পাদক সালেহ নোমান রবিবার এক বিবৃতিতে  সিনিয়র সাংবাদিক রফিক ভূঁইয়ার মৃত্যুতে শোক ও নিন্দা জানিয়েছেন।

বিবৃতিতে সিএমইউজে নেতৃবৃন্দ বলেন, এটা কোন স্বাভাবিক মৃত্যু নয়, এটি একটি হত্যাকান্ড। এই হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং শোকাহত স্বজনদের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি।

সিএমইউজে নেতৃবৃন্দ এই ঘটনার তদন্তপূর্বক দোষীদের শাস্তি দাবী করেছেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares