বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

পুলিশকে আরও দায়িত্বশীল হতে সিএমপি কমিশনারের নির্দেশ

প্রকাশ: ৭ নভেম্বর ২০২৩ | ৮:৫৫ অপরাহ্ণ আপডেট: ৭ নভেম্বর ২০২৩ | ৮:৫৬ অপরাহ্ণ
পুলিশকে আরও দায়িত্বশীল হতে সিএমপি কমিশনারের নির্দেশ

সাম্পান ডেস্ক

 কর্মরত পুলিশকে নিয়মনিষ্ঠ ও দায়িত্বশীল হতে নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়।
মঙ্গলবার (৭ নভেম্বর) সিএমপির মাসিক কল্যাণ সভায় এ নির্দেশ দেন তিনি।

সভায় সদ্য অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি প্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মো.আব্দুল ওয়ারীশ এবং উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান সিএমপি কমিশনার। এ ছাড়াও দীর্ঘ কর্মময় জীবনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে পিআরএলে গমনকারী পুলিশ সদস্য এসআই (সশস্ত্র) মো. আশ্রাব আলী, এএসআই (নিরস্ত্র) রিটু কুমার দেব ও কনস্টেবল কাজল তনচংগাকে বিদায়ী শুভেচ্ছা জানান সিএমপি কমিশনার।

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এমএ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন,  অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান মিয়া, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশসহ সব উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সব থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares