প্রকাশ: ২৩ আগস্ট ২০২২ | ৩:২৩ অপরাহ্ণ আপডেট: ২৩ আগস্ট ২০২২ | ৩:৪৬ অপরাহ্ণ
বোয়ালখালীতে পুকুরে ডুবে প্রিয়া সর্দার (৭) ও মৃত্তিকা সর্দার (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নে উত্তর সর্দার পাড়ায় এ ঘটনা ঘটে।
লেদু সর্দারের মেয়ে মৃত প্রিয়া সর্দার এবং রঞ্জন সর্দারের মেয়ে মৃত্তিকা সর্দার স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে এলাকার একব্যক্তি পুকুরে গোসল করতে গেলে তিনি শিশুদের মরদেহ দেখতে পান। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতীক সেন বলেন, দুপুর ২টার দিকে দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
