প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২২ | ৭:১৯ পূর্বাহ্ণ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২২ | ৭:১৯ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
রিমান্ডে নিয়ে নির্যাতনের অভিযোগে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারসহ ৬ জনের বিরুদ্ধে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের করা মামলার আবেদন খারিজ করেছেন আদালত।
আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) মহানগর দায়রা জজের বিচারক ড. বেগম জেবুন নেছা এ মামলা খারিজ করে দেন।
বাবুল আক্তারের আইনজীবী এডভোকেট গোলাম মওলা মুরাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, পিবিআই হেফাজতে থাকার সময় নির্যাতনের শিকার হয়েছেন দাবি করে তদন্ত সংস্থাটির প্রধান বনজ কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গত ৮ সেপ্টেম্বর
মামলার আবেদন করেছিলেন বাবুল আক্তার।মামলায় বাকি ৫ বিবাদী হলেন পিবিআই চট্টগ্রাম জেলা ইউনিটের এসপি নাজমুল হাসান, মেট্রো ইউনিটের এসপি নাঈমা সুলতানা, সাবেক পরিদর্শক কে এম মহিউদ্দিন সেলিম সন্তোষ কুমার চাকমা ও কাজী এনায়েত কবির।
