বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

পিবিআই চট্টগ্রাম মেট্রো সুপার নাইমা সুলতানার মামলায় বাবুল আক্তারের বাবা-ভাইয়ের জামিন

প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৩ | ৮:৫২ পূর্বাহ্ণ আপডেট: ৩ জানুয়ারি ২০২৩ | ৮:৫২ পূর্বাহ্ণ
পিবিআই চট্টগ্রাম মেট্রো সুপার নাইমা সুলতানার  মামলায় বাবুল আক্তারের বাবা-ভাইয়ের জামিন

নিজস্ব প্রতিবেদক

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে চট্টগ্রাম মেট্রো সুপার নাইমা সুলতানার দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের বাবা আব্দুল ওয়াদুদ মিয়া ও ভাই হাবিবুর রহমান লাবুর জামিন হয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবিরের আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী গোলাম মওলা মুরাদ বলেন, আদালত শুনানি শেষে জামিন দিয়েছেন। তবে কতদিনের জামিন দিয়েছেন, সেটি আদেশ নিয়ে জানতে হবে।

এর আগে গত বছরের ১৭ অক্টোবর রাতে নগরীর খুলশী থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন পিবিআই চট্টগ্রাম মেট্রোর ইনচার্জ পুলিশ সুপার নাইমা সুলতানা।মামলায় বাবুল আক্তার, তার বাবা আব্দুল ওয়াদুদ, ভাই হাবিবুর রহমান, ও যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনকে আসামী করা হয়। এরমধ্যে আব্দুল ওয়াদুদ ও হাবিবুর রহমান মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন তারা। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আত্মসমর্পণ করে ফের জামিনের আবেদন করেন তারা । এ মামলার অপর দুই আসামির মধ্যে বাবুল আক্তারকেও গ্রেফতার আর ইলিয়াস হোসাইনকে পলাতক দেখানো হয়।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares